GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জীবনযাপন ও স্বাস্থ্য / স্বাস্থ্য / ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩২

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩২ জন

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের এই হিসাব জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

নতুন দুইজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ হাজার ৩৭৯ জন

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডেঙ্গুতে সারাদেশে কারও মৃত্যু হয়নি। ওই দিন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৪৭ জন

Social Icons