GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন

নিহতরা হলেন সৌদি আরব প্রবাসী একরাম খালাসী (৪০), তার স্ত্রী ও দেড় বছর বয়সী মেয়ে

প্রাথমিকভাবে যা জানা গেছে

প্রাথমিকভাবে জানা যায়, একরাম খালাসীকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। একই ঘরে তার স্ত্রী ও শিশুকন্যার মরদেহও পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, স্ত্রী ও শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Social Icons