GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আল হুমুদির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আল হুমুদির সাক্ষাৎ

বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠককালে বন্ধুপ্রতীম দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশে আমিরাতের সার্বিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দক্ষ ও আধাদক্ষ জনশক্তির কর্মসংস্থানের পরিধি বৃদ্ধি এবং যৌথ উদ্যোগে নতুন শ্রমবাজার উন্মোচনের বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া বৈঠকে কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে জ্বালানি খাত, অবকাঠামোগত উন্নয়ন, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি (আইসিটি), আধুনিক রেলওয়ে এবং লজিস্টিকস খাতের উন্নয়ন ও দ্বিপাক্ষিক অংশীদারত্ব নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।

উচ্চপর্যায়ের এই কূটনৈতিক বৈঠকে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। অন্যদিকে ইউএই রাষ্ট্রদূতের সাথে ঢাকাস্থ আমিরাত দূতাবাসের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

Social Icons