GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / লাইফ স্টাইল / হার্ট অ্যাটাকের ঝুঁকি, ক্যালসিয়াম স্কোর নিয়ে যা জানা জরুরি

হার্ট অ্যাটাকের ঝুঁকি, ক্যালসিয়াম স্কোর নিয়ে যা জানা জরুরি

হার্ট অ্যাটাকের ঝুঁকি, ক্যালসিয়াম স্কোর নিয়ে যা জানা জরুরি

ক্যালসিয়াম স্কোর শূন্য হলেও হার্ট অ্যাটাকের ঝুঁকি পুরোপুরি বাদ যায় না। কারণ হৃদরোগের ঝুঁকি শুধু ধমনিতে ক্যালসিয়াম জমার ওপর নির্ভর করে না। রক্তচাপ, কোলেস্টেরল, ধূমপান, ডায়াবেটিস এবং ধমনিতে প্লাক জমার মতো একাধিক বিষয়ও এতে ভূমিকা রাখে।

সিটি ক্যালসিয়াম স্কোর কী মাপে?

সিটি ক্যালসিয়াম স্কোর একটি দ্রুত ইমেজিং পরীক্ষা, যার মাধ্যমে করোনারি ধমনিতে ক্যালসিয়ামযুক্ত বা শক্ত হয়ে যাওয়া প্লাকের পরিমাণ শনাক্ত করা হয়। এই পরীক্ষার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

তবে স্কোর শূন্য হওয়ার অর্থ ধমনিতে কোনো ধরনের প্লাক নেই, এমন নয়। কারণ নরম বা ক্যালসিয়ামবিহীন প্লাক এই পরীক্ষায় শনাক্ত নাও হতে পারে।

নরম প্লাক থেকেও হতে পারে হার্ট অ্যাটাক

ধমনিতে থাকা নরম প্লাক সময়ের সঙ্গে শক্ত হতে পারে। কিন্তু নরম অবস্থায় সেটি ক্যালসিয়াম স্কোর পরীক্ষায় ধরা নাও পড়তে পারে।

চিকিৎসকদের মতে, অনেক হার্ট অ্যাটাক ঘটে অস্থিতিশীল নরম প্লাক ফেটে গিয়ে রক্ত জমাট বাঁধার কারণে। ফলে কারও ক্যালসিয়াম স্কোর শূন্য হলেও ধমনিতে এমন প্লাক থাকতে পারে, যা ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, ৬০ থেকে ৭৫ শতাংশ হার্ট অ্যাটাক নরম প্লাক ফেটে যাওয়ার কারণে ঘটে। ক্যালসিয়াম স্কোরের সিটি স্ক্যান এই ধরনের নরম প্লাক শনাক্ত করতে পারে না।

আরও যেসব বিষয় গুরুত্বপূর্ণ

ক্যালসিয়াম স্কোর শূন্য হলেও ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অ্যাপোলিপোপ্রোটিন বি (ApoB)-এর মাত্রা হৃদরোগের ঝুঁকিতে ভূমিকা রাখতে পারে।

তাই শুধু ক্যালসিয়াম স্কোরের ওপর নির্ভর না করে অন্যান্য ঝুঁকির বিষয়ও বিবেচনা করা প্রয়োজন। প্রতিবেদনে চিকিৎসকদের পরামর্শ হিসেবে বলা হয়েছে, ক্যালসিয়াম স্কোর শূন্য হওয়া মানেই হার্ট অ্যাটাকের ঝুঁকি নেই, এমন ধারণা ঠিক নয়।

Social Icons